August 9, 2026, 8:39 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ডের ৮দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী।
সোমবার বেলা ১২টার দিকে থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০.২০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে থাইল্যান্ড বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুরে দেশে পৌঁছেন তিনি ।
দুই দেশ সফরকালিন তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পদ একত্রিকরণ’ বিষয়ক কর্মশালায় অংশগ্রহনসহ দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন, আধুনিকমানের পর্যটন স্পট নির্মাণ, বিনোদন পার্ক, পরিবেশবান্ধব নিরাপদ পর্যটন জোন গঠনের অংশ হিসেবে ব্যাংককের পাতায়া সী-বীচে প্রশিক্ষণার্থীদের সরেজমিন ধারণা গ্রহন ছাড়াও থাইল্যান্ডে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন নগর উন্নয়ন প্রকল্পের রোল মডেল প্রশিক্ষণার্থীদের সম্মুখে উন্মোচন করা হয়। পাশাপাশি সকলের জন্য বাসযোগ্য মডেল টাউন নির্মাণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সরেজমিনে ধারণা দেয়া হয় প্রশিক্ষনার্থীদের। শেষদিন অর্থাৎ রোববার থাইল্যান্ডের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সিয়াম স্কুল পরিদর্শন করেন তিনি।
সব মিলিয়ে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে সরকারি প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত সময় পার করছেন সফরকারীরা।
এদিকে তিনি যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন সে জন্য চকরিয়াবাসী ও দলীয় নেতাকর্মীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।