August 9, 2026, 9:32 am

পঞ্চগড়ে ট্রলি উল্টে নিহত ১

পঞ্চগড়ে ট্রলি উল্টে নিহত ১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বালু লোড করতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে ট্রলি উল্টে সামিনুর রহমান (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (০১ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জোতসাওদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাইভারসহ আরও এক শ্রমিক আহত হয়েছেন। নিহত সামিনুল ওই এলাকার এজাবুল হকের ছেলে। আহতরা হলেন- ট্রলি ড্রাইভার সোহাগ (২৩), শ্রমিক সুজন (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ট্রলি নিয়ে সোহাগ, সুজন ও সামিনুর নদীতে বালু লোড করতে যাচ্ছিলেন। এক পর্যায়ে রাস্তার মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সামিনুর নিহত হন। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ড্রাইভার সোহাগকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) একরাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com