August 9, 2026, 9:32 am

চকরিয়ায় ‘প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চা: অর্জন, সম্ভাবনা ও সীমাবদ্ধতা উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরিয়ায় ‘প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চা: অর্জন, সম্ভাবনা ও সীমাবদ্ধতা উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম, রিদুয়ানুল হক, চকরিয়া: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া শাখার উদ্যোগে ও চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে ২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টায় উপজেলাস্থ মোহনায় ‘প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চা: অর্জন, সম্ভাবনা ও সীমাবদ্ধতা উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম (এমএ)।

প্রধান অতিথি বলেন, সকলের নিজ নিজ অবস্থান হতে প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চা, অর্জন, সম্ভবনা ও সীমাবদ্ধতার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করেত হবে। তিনি আরো বলেন- একসময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হত। এখন পরিবর্তন হয়েছে তবে আমাদেরকে আরো উন্নতি সাধন করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার বেতন বৃদ্ধি করেছে যাতে অনিয়ম দুর্নীতি বন্ধ হয়। অনেক ক্ষেত্রে এখনও কাক্ষিত মাত্রায় অগ্রগতি হয়নি । তিনি সকলের প্রতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি ইউএনও শিবলী নোমান বলেন, সব ধরনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন গড়ে তুলতে হবে। দেশকে ভালবাসলে আমাদের সততার সাথে কাজ করতে হবে। তিনি সকল দপ্তরে সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহবান জানান। তিনি বলেন সততার কথা শুধু মুখে বললে হবে না অনুশীলন করতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মুলমন্ত্রই হলো দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাংগীর আলম বুলবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া, উপজেলা প: প: কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আমিনুল ইসলাম প্রমূখ।

এ সময় চকরিয়া থানা পুলিশ কর্মকর্তা, সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, টিআইবি জেলা ও উপজেলা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com