August 9, 2026, 8:38 am

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সীমান্ত থেকে দুই বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সীমান্ত থেকে দুই বাংলাদেশি আটক

বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

শনিবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যান ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। রবিবার বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।

এরা হলেন, উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী গ্রামের মো. আলমের ছেলে আব্দুল হাকিম (৩২) ও দুলিয়াভিটা গ্রামের তফিজ উদ্দীনের ছেলে আবু সাঈদ আলী (৩০)।

স্থানীয়রা জানায়, ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন আবদুল হাকিম ও আবু সাঈদ আলী। এ সময় তাদের ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আটক করে।

এ বিষয়ে রবিবার ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী জানান, আটকরা চোরাকারবারি। ভারত থেকে ফেনসিডিল আনায় বিএসএফ তাদের আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com