August 9, 2026, 7:34 am

ধামরাইয়ে ৩ সন্তানের জনককে কু‌পি‌য়ে হত্যা

ধামরাইয়ে ৩ সন্তানের জনককে কু‌পি‌য়ে হত্যা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা: ঢাকার ধামরাইয়ে ৩ সন্তানের জনক শেখ ফরিদ(৪০) নামে এক বালু ব্যবসায়ীকে বাড়ির পাশে ধান ক্ষেতে হাত পা বেধে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। আজ বৃহস্পতিবার ভোররাতেই নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শেখ ফরিদ উপ‌জেলার সানোড়া ইউনিয়নের সুইসখালী( চান্দখালী) গ্রামের শেখ শাহজাহান মিয়ার ছেলে। কয়েক মাস ধরে নিহত ফরিদ ধামরাই থানায় রিকজিশন গাড়ীর ড্রাইভার ছিলেন। এমনকি বেশ কয়েকজন গারোগার সোর্সের কাজও করতেন বলে জানা গেছে।

জানা গেছে , রাত প্রায় ১ টার দিকে ফরিদের বাবার মোবাইলে ফরিদের মোবাইল নাম্বার থেকে ফোন আসে, ফোন ধরার পর বাবাকে বলে তর ছেলেকে যদি বাচাতে চাস তাহলে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে বাড়ির পাশে চ‌লে আস । ফরিদের পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে গেলে দেখে অজ্ঞাত নামা ৮-১০ জন ফরিদকে মারধর করছে। তারা এগিয়ে গেলে তাদেরকেও মারার জন্য রামদা নিয়ে দৌড়িয়ে আসে দুর্বৃত্তরা । পরে ফরিদকে ধারালো অস্শ্র দি‌য়ে মাথায় ও পে‌টে কু‌পি‌য়ে নাড়িভুড়ি বের করে হত্যা ক‌রে পা‌লি‌য়ে যায় দুর্বৃত্তরা । প‌রে স্থানীয়া এ‌সে লাশ উদ্ধার ক‌রে বা‌ড়ি নি‌য়ে যায় ।

ধামরাই থানার ও‌সি দিপক চন্দ্র সাহা বলেন, নিহত শেখ ফরিদ রাতে মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে অজ্ঞাতপরিচয় এক দল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে। পড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে মৃত অবস্থায় সড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ রাতেই নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ব‌লে তি‌নি জানান। এঘটনার সা‌থে জ‌ড়িত‌দের গ্রেফতা‌রের চেস্টা অব্যহত র‌য়ে‌ছে। এছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব কোন শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com