August 9, 2026, 7:33 am

চকরিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্টিত

চকরিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্টিত

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার: চকরিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ২৯ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর সঞ্চালনায় মাসিক উন্নয়ন সমন্বয় সভার শুরতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় উপস্থিত উপজেলা পরিষদের সকল সদস্য, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুধীজন দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছদুল হক ছুট্টো, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সরকারি হাসপাতালের প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চকরিয়া উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগণ।

অনুষ্টিত সমন্বয় সভায় সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে সুন্দর আগামীর স্বপ্ন দেখেন। জনগনকে উন্নতমানের সমৃদ্ধ দেশ উপহার দিতে কাজ করছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে পরিকল্পিত উন্নয়নে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ উন্নতশীল দেশের মর্যাদা অর্জন করেছে।

সভার সঞ্চালক ও উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মো. শিবলী নোমান বলেন- সম্প্রতি চকরিয়াবাসি উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের পূর্নাঙ্গ সহযোগিতায় ডেঙ্গুর মহামারি থেকে রক্ষা পেয়েছে। এইভাবে ভবিষ্যতেও আমাদেরকে সুন্দর জীবন গঠনের জন্য কাজ করতে হবে। সেইজন্য পরিকল্পিত উন্নয়নে চকরিয়া উপজেলাকে ঢেলে সাজাতে হবে। আশাকরি প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধির সমন্নয়ের মাধ্যমে জনগণের কল্যাণে সবাই মিলেমিশে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com