August 9, 2026, 8:39 am

হাকিমপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

হাকিমপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিণ জামালপুর মাটিকাটা গ্রামে রবিবার এ ঘটনা ঘটে।

এদিকে শিশুটির বাবা বাদী হয়ে সাগর মিয়া (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শিশুটির বাবা জানান, সাগর তাদের গ্রামে (মাটিকাটা) খালার বাড়িতে বেড়াতে এসেছিল। সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, উপজেলার দক্ষিণ জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ওই শিশু স্কুল ছুটির পর বাড়িতে যেয়ে বাইরে খেলতে যায়। সুযোগ বুঝে সাগর শিশুটিকে পাশের একটি কচুখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে আসলে সাগর পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাকিল মাহমুদ জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com