August 9, 2026, 9:49 am

শ্রীপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে কদমী শর্মা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জয়শ্রী দেব শর্মা ওরফে কদমী শর্মা (১৯) দিনাজপুর জেলার ভোতাগঞ্জ থানার গংগাপুর গ্রামের ফুল কুমার দেব শর্মার মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, কদমী শর্মা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার পরিস্কার চন্দ্র রায়ের ছেলে শ্রী নারায়ণ চন্দ্র রায়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন। গত ১ মাস ধরে ধলাদিয়া বাজারের ফজলুল হকের বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় ডাট কম্পোজিট কারখানায় চাকরি করতো। এ বাসায় অন্য একটি রুমে তার স্বামীর ১ম স্ত্রী চন্দ্রনা রায়ও ভাড়া থেকে একই কারখানায় চাকরি করে। গত রাতের কোন এক সময় রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলে মারা যান কদমী। পরে স্থানীয়রা সকালে তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com