August 9, 2026, 8:44 am
ডিস্ট্রিক্টনিউজ২৪ ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালার বড়াদমে গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়েছে। সোমবার সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা প্রত্যেকেই ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য বলে জানা গেছে।
আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী জানিয়েছে, সোমবার সকালে সেনাবাহিনীর টহল দল নিয়মিত অভিযানে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।
নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই প্রসিত খীসাপন্থী ইউপিডিএফ এর সদস্য।
এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো: আহমার উজ্জামান বলেন: “বন্দুকযুদ্ধে দীঘিনালার দুর্গম গ্রামে ৩ জন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।”