August 28, 2026, 3:07 pm
গাজীপুরের কালিয়াকৈরে ভান্নারা মুরাদনগরের বন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবুল কাশেম জানান, মুরাদনগরের একটি বনের ভেতর ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের ঘাড় ভাঙ্গা ও চোঁখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ বনের ভেতর ফেলে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।