August 28, 2026, 2:31 pm
বরগুনা প্রতিনিধিঃবরগুনা পাথরঘাটা কেরাতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাথরঘাটা পুলিশ।শুক্রবার (২৩ আসস্ট ) রাতে তাকে গ্রেফতার করা হয়। পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।আটক ব্যক্তির নাম মোঃ জহিরুল ইসলাম রিপন (৪০)। সে বরগুনা জেলার পাথরঘাটা থানার জ্ঞানপাড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু আঃ লতিফ মৃধার ছেলে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহাবুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের বিশেষ নির্দেশনায় অভিযান পরিচালনা করে মোঃ জহিরুল ইসলাম (রিপন) কে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।