August 9, 2026, 8:44 am
গাজীপুর মহানগরীর টঙ্গীতে, লাইট হাউজ ফিনিশিং সেন্টার নামক একটি কারখানার ৭ম তলায় একটি ফ্লোরে শনিবার সকাল ১০ টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইলেক্টিক শর্ট সার্কিট থেকে আগুনের সুএপাত ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আতিকুর রহমান। আগুন নিয়ন্ত্রনে কাজ করে ফায়ার সর্ভিসের ৩ টি ইউনিট। প্রায় ১ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মহা পরিচালক মোঃ শামিম ইসতিয়াক বলেন, পুরোন কাটুনের গুডাউনে আগুন লাগে। এতে ১৫/২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান।এসময় খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ এমদাদুল হক ও এস আই মোঃ হাসান ঘটনা স্থলে এসে সার্বিক সহযোগীতা করেন। ওসি জানান, তড়িঘড়ি করে শ্রমিকরা নেমে আসে ফলে হতাহতের কোন খবর পাওয়া জায়নি।