October 11, 2026, 1:26 am
ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই। শুক্রবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিবিদ। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।