August 9, 2026, 8:41 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ
ওমর ফারুখকে সভাপতি ও আইয়ুব উদ্দিনকে সম্পাদক করে জাতীয় যুব সংসদ খুটাখালী ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ২২ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকার সময় খুটাখালীস্থ দিগন্ত কিডস্ কেয়ার স্কুল মিলনায়তনে চকরিয়া উপজেলা সভাপতি এম, রিদুয়ানুল হকের সভাপতিত্বে ও উপজেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মুরাদের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার প্রধান সমন্বয়ক সাংবাদিক মো. মনজুর আলম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ খুটাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এম, বেলাল আযাদ, যুগ্ন-সম্পাদক মুজিবুর রহমান।
অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব সংসদ কক্সবাজার জেলা শাখার সভাপতি শোয়াইবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এম, জুনাইদ উদ্দিন।
কমিটি নিম্নরূপঃ
সভাপতি-ওমর ফারুখ; সিনিয়র সহ সভাপতি-শাহরিয়ার খাঁন; সহসভাপতি-শীর্ষ মো, রাশেল; সাধারণ সম্পাদক-আইয়ুব উদ্দিন; সহ সম্পাদক- আনোয়ার হোছাইন; সাংগঠনিক সম্পাদক- হুমায়ুন কবির; সহ সাংগঠনিক সম্পাদক- ইমরুল কায়েস; দপ্তর সম্পাদক- ইউছুফ জালাল; প্রচার সম্পাদক- মাসুদ রানা; পাঠাগার সম্পাদক- ওবাইদুল হাকিম; শিক্ষা ও পাঠচক্র সম্পাদক- রাশেদ কামাল; উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক- আবু হানিফ মো. নোমান; অর্থ সম্পাদক- আহম্মদ হোছাইন; মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক- তাহামিম শওকত তাহিম; গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক- ইয়াছির মো. আরিয়ান; সাংস্কৃতিক সম্পাদক – সাজ্জাদ হোছািন; আইন বিষয়ক সম্পাদক- ওমর ফয়েজ; সমাজ কল্যাণ সম্পাদক- আব্দুল মন্নান; ক্রীড়া সম্পাদক – ইমরান কাইছার রিফাত; যুব উন্নয়ন সম্পাদক- এরশাদ; ধর্ম বিষয়ক সম্পাদক- ইমরুল কাইছার; কর্মশালা বিষয়ক সম্পাদক- আব্দুর রহিম; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক- মুর্শেদ খান; ব্লাড বিষয়ক সম্পাদক- মুহাম্মদ আকিব; পরিবেশ বিষয়ক সম্পাদক – তারেক বিন হোছাইন; মানবাধিকার বিষয়ক সম্পাদক- মোজাম্মেল হক; সাহিত্য বিষয়ক সম্পাদক- রবিউল হাসান রানা; পরিকল্পনা বিষয়ক সম্পাদক- ইকবাল বাহার; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- আতিকুর রহমান; নির্বাহী সদস্য- কুতুব উদ্দিন; শামসেদ আলম আশিক; সিনিয়র সদস্য- মুহাম্মদ আলমগীর; মাঈন উদ্দীন। পরে খুটাখালী গণ গ্রন্থাগার নামে একটি পাঠাগার উদ্বোধন করা হয়।
উল্লেখ্য যে, জাতীয় যুব সংসদ সাধারণত একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের দ্বিতীয় সংসদ। যেখানে এসে একটি দেশের যুব সমাজ সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে ভবিষত নেতৃত্বের জন্য শারিরিক ও মানসিক ভাবে প্রস্তুত হয়। বিশ্বের অধিকাংশ উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে “জাতীয় যুব সংসদ” / National Youth Parliament বিদ্যমান রয়েছে। একটি দেশের National Youth Parliament গঠন ও পরিচালনা প্রক্রিয়ায় “জাতিসংঘ” প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করে থাকে।
একে একটি দেশের সর্ববৃহৎ যুব প্লাটফর্ম হিসেবেও অবহিত করা হয়। তাই জাযুদ/NYP কে হচ্ছে বাংলাদেশের যুব সমাজের অধিকার ও কর্তব্য প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী ১০০ এরও বেশি দেশে অবস্থানরত বাংলাদেশী যুবকদের সমন্বয়ে গঠিত এই ” জাতীয় যুব সংসদ বাংলাদেশ।