August 9, 2026, 7:39 am

ঠাকুরগাঁওয়ে সা’দ পন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সা’দ পন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ভ্রান্ত আকীদা পোষণকারী , উলামা বিদ্বেষী এবং ২০১৮ সালের ১লা ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে নিরীহ উলামা- মাশায়েখ , মাদরাসার ছাত্র ও তাবলীগের সাথীদের উপর বর্বরোচিত হামলা ও মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টিকারী ভ্রান্ত সা’দপন্থীদের ভারতের মাওলানা সা’দের অনুসারীদের উদ্যোগে আগামী ২২ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঠাকুরগাঁওয়ের কথিত জেলা ইজতেমা বন্ধের দাবীতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
এ ইজতেমার আয়োজক অনুসারীদের বিপক্ষে অবস্থান নিয়ে এবং কথিত ইজতেমা বন্ধের দাবীতে মঙ্গলবার ২০ আগস্ট ঠাকুরগাঁও জেলার ওলামায়ে কেরাম তাবলীগের সাথী ও সর্বস্তরের তাওহীদি জনতার ব্যনারে পৌর শহরের শিবদিঘী চৌরাস্তা মোড়ে দুই হাজারের অধিক মুসল্লির অংশগ্রহণে ভেপসা গরম উপেক্ষা করে বিশাল মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত রাখেন জেলা তাবলিগের জিম্মিদার বদরুদদোজা কামাল মুফতি আব্দুল মতিন মাওলানা আব্দুল রাজ্জাক, মাওলানা মো: মহমুদুল্লাহ, হযরতউল্লামাহ জামিল সাহেব এবং মাওলানা জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, আগামী ২২ থেকে ২৪ আগষ্ট এর ইজতেমার বিপক্ষে আমরা নই । তবে তাদের পন্থী ও কার্যক্রমের বিরুদ্বে অবস্থান নিয়েছি। তারা ইসলামের ভুল ব্যাখ্য দিচ্ছে তারা আল্লাহ ও নবীজি নিয়েকে কুটুক্তি সহ আলেম ওলামা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বিরুদ্বে বিষেদগার করছে তাদের বিরুদ্বে অপব্যাখা দিয়ে শান্তিপূর্ণ ইসলামকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমরা তাদের সৃষ্টিপূর্ণ সংঘাতে জড়াতে চাই না বলেই জেলা প্রশাসক সহ উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ,উপজেলা চেয়ারম্যানকে প্রায় ২০দিন আগে স্মারকলিপি দিয়েছি ইজতেমার আয়োজন আইনিভাবে বন্ধের দাবী নিয়ে। বিক্ষোভ করেছি আবার মৌখিকভাবে ইজতেমার বিরুদ্বে অবস্থান জানিয়েছি। তারপরেও কিভাবে সা’দের অনুসারীর পাইলট বিদ্যালয়ের মাঠে কথিত ইজতেমার আয়োজন করছে? এটা আমাদের প্রশ্ন। এতে আইনশৃঙ্গলা অবনতি হওয়ার চরম আশাংকা করা যাচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেীসুমী আফরিদাকে একাধিকবার ফোন দিলেও সাড়া পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com