August 9, 2026, 10:54 am

হাতির আক্রমণ থেকে রক্ষা পেল এলাকাবাসী

হাতির আক্রমণ থেকে রক্ষা পেল এলাকাবাসী

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার সীমান্তবর্তী পহরচাঁন্দা বনবিট কর্মকর্তাদের ভূমিকায় হাতির আক্রমণ থেকে রক্ষা পেল এলাকাবাসী। জানা যায়, ৩ ডিসেম্বর রাত ১১ টার দিকে ৬/৭ টি হাতি গহীন অরণ্য থেকে পহরচাঁন্দা আফালিয়াকাটা গ্রামে ডুকে পড়ে। ওই হাতির দল কৃষকের পাকাধান, রোপিত সবজিসহ লোকালয়ের ঘরবাড়ি ক্ষতিসাধন করে থাকে। এমনকি গ্রামের লোকজনদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ওই সময় হাতির দল আসার খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের অধীনে (বারবাকিয়া রেঞ্জ) পহরচাঁন্দা বনবিট কর্মকর্তা নাজিম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন বনপ্রহরী সেখানে যান। তারা আগুনের মশাল, ঢোল তবলা ও বাঁশি বাজিয়ে ওই হাতির দলকে ধাওয়া দেয়। ফলে হাতির দল লোকালয় থেকে গহীন অরণ্যের দিকে চলে যায়। পহরচাঁন্দা বনবিট কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, আমরা গভীর রাতে এ ভাবে হাতির দলকে ধাওয়া দিয়ে কৃষকের ধানক্ষেতসহ বিভিন্ন সবজির ক্ষতিসাধন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা জানান, হাতির দল আসার খবর পেয়ে আমি তাদেরকে ধাওয়া দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছি। এ ভাবে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করায় তাদেরকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com