August 9, 2026, 1:23 pm

পেকুয়ায় পাহাড় কাটার দায়ে ৭হাজার টাকা জরিমানা,স্কেবেটার জব্দ

পেকুয়ায় পাহাড় কাটার দায়ে ৭হাজার টাকা জরিমানা,স্কেবেটার জব্দ

রিয়াজ উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় পাহাড় কাটার দায়ে আবছার হোসেন (৪০) নামের এক যুবককে অর্থদন্ড করা হয়েছে। এ সময় একটি মাটি কাটার যন্ত্র (স্কেবেটার) জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতাছেম বিল্যাহ উপজেলার টইটং ইউনিয়নের জালিয়ার চাং বড়পাড়া গ্রামো অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাত আদালত বসিয়ে আবছার হোসেন নামের এক যুবককে ৭হাজার টাকা জরিমানা করা হয়। আবছার হোসেন বড়পাড়া গ্রামের মৃহ বজলুল হকের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ জানায়, পাহাড় কাটার দায়ে একজনকে অর্থদন্ড করা হয়েছে। একটি স্কেবেটার জব্দ করে ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিনকে জিম্মায় দেয়া হয়েছে। অভিযান অব্যহত থাকায় পাহাড় কাটা সিন্ডিকেট ধরন পাল্টিয়েছে। এখন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে পাহাড় কাটা হচ্ছে। আমরাও ধরন পাল্টিয়েছি। যেকোন সময় অভিযান পরিচালনা অব্যহত থাকবে। অভিযান পরিচালনার সময় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা, টইটং বনবিট কর্মকর্তা জাবেদুল আবছার চৌধুরী, টইটং প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন,পেকুয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন। জানা গেছে,টইটং জালিয়ার চাং এলাকায় দীর্ঘদিন ধরে গর্জনীয়া পাড়ার কলিম উল্লাহর ছেলে মো.বাচ্চুর নেতৃত্বে একটি সিন্ডিকেট পাহাড় কেটে সাবাড় করে আসছিল। স্কেবেটার দিয়ে মাটি কেটে পিকআপ যোগে মাটি পাচার করছিল। খবর পেয়ে এদিন প্রশাসন অভিযান পরিচালনা করে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com