August 9, 2026, 8:49 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ৯ জনকে অর্থ জরিমানা করা হয়েছে। ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। পেকুয়ার নির্বাহী অফিসার মোতাছেম বিল্ল্যাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক পরা নিশ্চিত করতে ৯ জনকে ২৩০০ টাকা জরিমানা করা হয়। একইভাবে সড়কে ২ টি যানবাহনকেও অর্থ জরিমানা করা হয়। মোটরযান অধ্যাদেশ ২০১৮(৬৬)ধারায় দুটি যানবাহনকে ১৫০০ টাকা অর্থ জরিমানা করা হয়। মাস্ক না পরায় পেনাল কোড (২৬৯) ধারায় ৭ জনকে ৮শ টাকাসহ মোট ২ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। পেকুয়ার নির্বাহী অফিসার মোতাছেম বিল্ল্যাহ জানান, এটি করোনা পরিস্থিতিতে আমাদের নিয়মিত অভিযান। মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে।