August 9, 2026, 7:47 am

আলীকদমে খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

আলীকদমে খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের আলীকদমে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিশেষ কর্মশালা আজ (২৪ নভেম্বর ২০২০) মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সায়েদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন। উপস্থিত ছিলেন, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল হামিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শারীরিক শিক্ষার শিক্ষক, বিভিন্ন ক্রীড়া ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , সারাদেশের মত আলীকদম উপজেলাও খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ইভেন্টের টূর্ণামেন্ট ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীতেও খেলোয়াড় তৈরির লক্ষ্যে বিভিন্ন ইভেন্টের টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সভাপতি ও জেলা ক্রীড়া অফিসার বলেন, জাতীয় ভাবে বান্দরবান জেলা খেলাধুলায় অনেক এগিয়ে যাচ্ছে। আলীকদমের খেলাধুলাকে এগিয়ে নিতে ক্রীড়া অফিস থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠান শেষে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৭টি ক্রীড়া ক্লাবকে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com