August 9, 2026, 7:47 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর (সোমবার) সকাল ১১ টার দিকে চৌমুহনী কলেজ গেইট মেসার্স সাহাদাত এন্টারপ্রাইজে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আ’লীগ পেকুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আবুল কাশেম। উদ্বোধক ছিলেন সিটি ব্যাংক কক্সবাজার বান্দরবান ডিজিটাল ফাইনাল সার্ভিস এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ নুর। প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (নারী) উম্মে কুলসুম মিনু, জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার সভাপতি এইচ,এম নুরুল আবছার, সাধারন সম্পাদক এস,এম শাহাদাত হোছাইন, স্বেচ্ছাসেবকলীগ পেকুয়ার সেক্রেটারী নেজাম উদ্দিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক মেহের আলী, পেকুয়া জিএমসির প্রধান শিক্ষক মাষ্টার জহির উদ্দিন, ইউপি সদস্য ইসমাইল সিকদার, পেকুয়া ঋণদান সমিতির সাবেক সভাপতি মাষ্টার মাহাবুল আলম, পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন বিএ, শিল্পী নুরুল আলম কুতুবী। পেকুয়া চৌমুহনী বনফুলের প্রোপাইটর মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানের সার্বিক তত্তাবধান করেন সিটি এজেন্ট ব্যাংকিং এর পরিচালক শাহাদাত হোছাইন। অনুষ্টানে কুরআন তেলাওয়াত করেন মাওলানা শফিউল আলম নুরী।