August 9, 2026, 10:53 am

বৃক্ষ নিধন বন্ধ করি, দেশটাকে রক্ষা করি – প্রত্যয় বাংলাদেশ

বৃক্ষ নিধন বন্ধ করি, দেশটাকে রক্ষা করি – প্রত্যয় বাংলাদেশ

এম,জুনাইদ উদ্দিন, চকরিয়াঃ

বৃক্ষ নিধন বন্ধ করি, দেশটাকে রক্ষা করি স্লোগানকে সামনে রেখে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে চকরিয়া উপজেলার উত্তর পশ্চিম বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা, সংস্কৃতি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয় বাংলাদেশ’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: রেজাউল করিম। বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার মোহাম্মদ আলী, জাতীয় যুব সংসদ কক্সবাজার জেলার সভাপতি শোয়াইবুল ইসলাম, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক লোটাস।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নুরুল কবির মিলন বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করে একটি নিরাপদ পৃথিবী গড়া সম্ভব। গাছ আমাদের প্রিয় বন্ধু হিসেবে সবসময় আমাদের পাশে থাকে। তাই প্রতিটি গ্রামে, অথবা স্থান বিশেষে যেখানে খালি জায়গা আছে অন্তত একটি করে চারাগাছ রোপণ করুন। বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্নে তারুণ্য নির্ভর এ সংগঠনটির প্রতি এলাকার মানুষের সমর্থন ও ভালোবাসা চোখে পড়ার মতো।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংসদ চকরিয়া উপজেলার স্বাস্থ্য ও মেডিকেল বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হাই, মানবাধিকার বিষয়ক সম্পাদক জুবাইরুল ইসলাম। প্রত্যয় বাংলাদেশ’র সদস্য আব্দুল খালেক, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন, হামিদ উদ্দিন, গিয়াস আহমদ, সরওয়ার কামাল প্রমুখ

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com