August 9, 2026, 8:38 am

বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শণ ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শণ ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এম, রিদুয়ানুল হক, চকরিয়া
বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শণ ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । ১৯ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় চকরিয়া, উপজেলা মিলনায়তন কক্ষ, মোহনায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীনে কক্সবাজার জেলা চকরিয়া উপজেলা প্রকল্পভূক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং গ্রাম আদালত সহকারীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ সামশুল তাবরীজ । প্রশিক্ষণের শুরুতে অনলাইনের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রকল্প পরিচালক, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ও অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ মরণ কুমার চক্রবর্তী। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেন গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জনগণের বিচারিক সেবা প্রদান করে সমাজে শান্তি স্থাপনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কিন্তু প্রতিবেদনে তা অনেক সময় উঠে আসে না। গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদন ফর্মেটে তা তুলে ধরার সুযোগ আছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে ফাঁসিয়াখালী চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন চেয়ারম্যানরা নির্পেক্ষভাবে বিচার করে দিলে চেয়ারম্যানের জনপ্রিয়তা কমে না বরং বাড়ে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ সামশুল তাবরীজ সভাপতির বক্তব্যে গ্রাম আদালত এর কার্যক্রম প্রতি মাসে ইউনিয়নে অনুষ্ঠিত আইনশৃংখলা ও উন্নয়ন সভায় গুরুত্ব সহকারে আলোচনা করা এবং গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদন পরবর্তী মাসে ১০ তারিখের মধ্যে উপজেলা পাঠানোর জন্য জন্য অনুরোধ করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ব্লাস্ট সংস্থা থেকে জেলা সমন্বয়কারী, আলমগীর এবং উপজেলা সমন্বয়কারী টিটু বড়ুয়া। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আখ্যইমং মারমা (এ মং)।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com