August 9, 2026, 10:30 am

পেকুয়া অটোরিক্সা মালিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি-ইউনুস,সম্পাদক-মিজান

পেকুয়া অটোরিক্সা মালিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি-ইউনুস,সম্পাদক-মিজান

রিয়াজ উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলা অটোরিক্সা মালিক সমবায় সমিতি লি: এর টইটং ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর ও ঝাঁকজমকপূর্ন পরিবেশে টইটং বাজারে অস্থায়ী কার্যালয়ে মোট ৯টি পদের মধ্যে ৫ টি পদে নির্বাচন অনুষ্টিত হয়। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১৩৩ ভোটারের মধ্যে ১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬৬ ভোট পেয়ে ছাতা প্রতীকে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: ইউনুছ প্রকাশ বাদশাহ। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মো: আবুল কালাম। তার প্রাপ্ত ভোট ৪৯। তিনি চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেছেন। সহ-সভাপতি পদে দোয়াত কলম প্রতীক নিয়ে মো: ফারুক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মো: বাদশাহ। তার প্রাপ্ত ভোট ৩৬। তিনি প্রজাপতি প্রতীক নিয়ে ভোট করেছেন। সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয় লাভ করেছেন মো: জাকের হোছাইন। তিনি পেয়েছেন ৬৮ ভোট। তার প্রতীক ছিলেন মোরগ। দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন ডাব প্রতীক নিয়ে আহমদ রশিদ। তার প্রাপ্ত ভোট ৬০। ৩য় সদস্য নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক নিয়ে মো: ইউনুছ। তার প্রাপ্ত ভোট ৫৯। বিনা প্রতিদ্বন্ধীতায় সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো: মিজানুর রহমান। এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক পদে জিয়াবুল করিম, সাংগঠনিক সম্পাদক পদে ছরওয়ার আলম ও ক্যাশিয়ার পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন। নির্বাচনে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন টইটং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: কামাল হোছাইন। এ ছাড়া টইটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: আবু আহমদ, মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাষ্টার হারুনুর রশিদ, টইটং ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য টিপু সোলতান, পেকুয়া উপজেলা অটোরিক্সা সমবায় সমিতি লি: এর ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দিন। এ সময় প্রধান অতিথি ছিলেন টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী,মুখ্য মেহমান ছিলেন জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলার সভাপতি এইচ,এম নুরুল আবছার প্রমুখ। এদিকে পেকুয়া উপজেলা মালিক সমবায় সমিতি লি.নামক পেকুয়ায় একটি কমিটি উপজেলা কমিটি রয়েছে। এর আওতায় পেকুয়ায় ৭টি ইউনিয়নে পৃথক কমিটি আছে। জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখা ওই কমিটির দেখভাল ও কার্যক্রম তদারকি করে থাকে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com