August 9, 2026, 11:43 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় বারবাকিয়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের বাসিন্দা নাথ সম্প্রদায়ের সমাজ কমিটি গঠিত হয়েছে। সমাজ পরিচালনার জন্য কাউন্সিল অধিবেশন শেষে ভোটাভোটি অনুষ্টিত হয়। এ সময় সমাজ পরিচালনা কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক মনোনীত করতে ভোট গ্রহণ শেষ হয়েছে। ১৩ নভেম্বর (শুক্রবার) বিকেলে বারবাকিয়া প্রতিশ্রæতি স্কুল এন্ড কলেজ হলরুমে ভোটগ্রহন অনুষ্টিত হয়। এ সময় সর্বোচ্চ ভোট পেয়ে নাথপাড়া সমাজ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু আশুতোষ কান্তি নাথ। বাবু প্রেমহরী নাথ বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারন সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া নির্মল কান্তি নাথ সিনিয়র সহসভাপতি, বাবু মৃদুল কান্তি নাথ যুগ্ম সম্পাদক, ডা: উজ্জল কান্তি নাথ সহসম্পাদক, বাবু দীপংকর নাথ অর্থ বিষয়ক সম্পাদক, বাবু রতন দেব নাথ প্রচার সম্পাদক, সুভাস দেব নাথ সাংগঠনিক সম্পাদক ও সদস্য পদে বাবু হরিরঞ্জন নাথ, বাবু ললিত দেবনাথকে মনোনীত করা হয়েছে। নাথপাড়া সমাজ কমিটি নিয়ে দীর্ঘদিন অস্থিরতা বিরাজ করছিল। নাথ সম্প্রদায়ের লোকজন জানান, একটি অনির্বাচিত কমিটি আত্মপ্রকাশ পেয়েছিল। ওই কমিটির স্বঘোষিত সভাপতি নিজের কর্তৃত্ব প্রকাশ করতে হিন্দু সম্প্রদায়ের সমাজ কমিটিকে দ্বিধা বিভক্তি করে। ওই কমিটি হিন্দু সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী ছিল। দীর্ঘদিন নেতৃত্ব শূন্যতার মধ্যে নাথপাড়ায় সমাজ কমিটি অনেকটা অচল অবস্থার মধ্যে পড়ে। এর অবসান ঘটাতে নাথপাড়ার সকল লোকজন ঐক্যবদ্ধ হন। তারা সমাজ পরিচালনার জন্য একটি উপযুক্ত কমিটি গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করছিলেন। এর প্রতিফলন ঘটাতে ওই দিন কাউন্সিল ও ভোট গ্রহণের মাধ্যমে নেতা নির্বাচিত করা হয়। স্বত:ফুর্ত অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাজ পুন:গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হোছাইন শামা। নির্বাচনে মুখ্য ভূমিকা রাখেন আ’লীগ মাশুক আহমদ, ব্যাংকার ও তরুণ সমাজ সেবক গোলাম নবী, ইউপি সদস্য মাষ্টার ইউনুছ, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, আ’লীগ নেতা মইদুর রহমান, হাজী কবির আহমদ। এ সময় বক্তব্য দেন পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ^াস, পরিতোষ কান্তি নাথ, মাষ্টার সুকুমার নাথ, মিলন কান্তি নাথ, সুকুমার নাথ, মাস্টার লিপ্টন নাথ, বিমল নাথ প্রমুখ। মুক্তিযোদ্ধা অজিত কুমার নাথের গীতা পাঠের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনের শুভ সূচনা হয়। এরপর ভোটাভোটি অনুষ্টিত হয়েছে।