August 9, 2026, 8:39 am
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় ছেলের বউকে নিয়ে শ্বশুর উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি গত আগস্ট মাসে উপজেলার তোড়েয়া ইউনিয়নের ছেপরাঝার গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায় বৌমা এর আগে থেকে (শ্বশুর) নুর ইসলাম ছেলের স্ত্রী বৌমা ও শ্বশুর বুদ্ধি করে খালার বাড়িতে না গিয়ে তারা দুজনে পালিয়ে ঢাকার উদ্দেশে চলে যায়।
শ্বশুরের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করার কয়েকদিন পর মেয়ে তার মাকে ফোনে নিশ্চিত করে বলেন, আমি আমার শশুরকে বিয়ে করে বর্তমানে ঢাকায় সংসার করছি। ভাল আছি। টেনশন করেন না।
এলাকাবাসী জানান, শ্বশুর ও বউমা বিয়ে করায় বর্তমানে এলাকার মানুষ ধিক্কার ও নিন্দা জানাচ্ছেন। শ্বশুর ও বউমার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছেন। যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্যতম ঘটনা না ঘটে।
এ ব্যাপারে আটোয়ারি তোড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব আল আজাদ বলেন, আমার কাছে দুই পক্ষ বিচার দিয়েছেন। বিষয়টি ন্যাক্কারজনক। তারা কোন সময় এলাকায় ফিরে আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।