August 9, 2026, 10:53 am
এম গিয়াস উদ্দিন সিকদার
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে সারাবিশ্বের মুসলমানদের বিক্ষোবের অংশ হিসেবে গতকাল চকরিয়ার সাহারবিল ইউনিয়নে সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল।স্লোগানে মুখরিত ছিল সমস্ত এলাকা জুড়ে। সাহারবিল স্টেশন হয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেলওয়ে মাঠে গিয়ে মিছিল স্থগিত করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রামপুর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম,মাওলানা জাকারিয়া, আ জ সিকদার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল মোস্তাফা বিন নূরী,মাওলানা আবুল কাশেম,মাওলানা সাইফুল্লাহ নূরী,তৌহিদুল ইসলাম নূরী, প্রভাষক ইকবাল হোসেন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর,সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমীন সিকদার।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল ও মামুনুর রশিদ মামুন প্রমুখ।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন সাহারবিল ইউনিয়নের সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।