August 9, 2026, 9:55 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় কৃষকলীগ মগনামা ইউনিয়ন শাখার সভাপতি বদিউল আলমকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। খরিদ অংশে নির্মাণকাজ বন্ধ রাখতে একটি প্রভাবশালী চক্র ওই নেতাকে ধমকিসহ হুমকি দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডাসহ অস্থিরতা দেখা দিয়েছে। দক্ষিণমগনামা কাজি বাজারে হুমকির এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায়, পৃথক দুটি দলিলমূলে ২০ শতক জমির খরিদা স্বত্তের মালিক মগনামা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ও কোদাইল্লাদিয়া গ্রামের মৃত দুলামিয়ার পুত্র বদিউল আলম গং। কাজী বাজারের মূল পয়েন্টে ওই জায়গার স্থিতি অবস্থান। সুত্র জানায়, ১২৯ ও ১৮ নং পৃথক দলিল মূলে ১৪ শতক, ৬শতকসহ ২০ শতক জমি ক্রয়সুত্র মালিক বদিউল আলম গং। চান্দারপাড়ার মৃত আশরাফ মো: নুরুল আনোয়ার চৌধুরীর পুত্র আশরাফ খালিদ নেওয়াজ গং থেকে দুটি দলিল মূলে জমি ক্রয় করে। ওই জমিতে খরিদা স্বত্তের মালিকের অনুকুলে জমাভাগ খতিয়ান সৃজিত আছে। বিএস ও দিয়ারা রেকর্ডীয় অংশ থেকে ওই জমি কবলা সম্পাদন হয়েছে। জমি ভরাট করে সেখানে দোকানঘর স্থাপনাও আগে হয়েছে। বর্তমানে ওই স্থানে আরো অধিক দোকানঘর নির্মাণকাজ চলমান রয়েছে। এ দিকে ওই জমির উপর লোলুপ দৃস্টি পড়ে একটি দখলবাজচক্রের। জবর দখলের কুমানসে ওই চক্রটি কৃষকলীগ নেতা বদিউল আলমকে নানান ধরনের হয়রানিসহ হুমকি ধমকি দিচ্ছেন। সম্প্রতি হাকাবকা ও হুমকি ধমকির মাত্রা বেড়ে গেছে। বদিউল আলম জানান, আমি জমি ক্রয় করার পর থেকে ভোগ দখলে আছি। জায়গাটি ছিল গভীর পুকুর। আমরা মাটি ভরাট করে জায়গাটি সংষ্কার উপযোগী করি। দু’বছর আগে থেকে এখানে আমার টিনের চালের দুটি দোকান ছিল। সেগুলি আমি ভাড়া দিয়েছি। বর্তমানে একই স্থানে দোকানঘর সম্প্রসারণ কাজ করছি। চান্দারপাড়ার মৃত নুরুল হক চৌধুরীর পুত্র ইমরান গং আমাকে কাজ না করতে বাধা দিচ্ছে। বলছে টাকা দিতে হবে। না হয় কাজ করতে দেবেনা। মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করছে। ইউনিয়ন পরিষদে ইমরান গং বাদী হয়ে অভিযোগ দিয়েছে। আমি ২ বার হাজির ছিলাম। কিন্তু বাদী আসেনা। ২০ শতক আমিসহ আমার পরিবার ক্রয় করে। জায়গার দখলে আছি ১৩ শতক। ৭ শতক জায়গা আমি প্রাপ্তি রয়েছি। ইমরান গং আমার দলিলের দাগের উপর রাস্তার পূর্ব পাশের্^ জবর দখলে রয়েছে। আমার মালিকের আরো অধিক জায়গা তারা কুক্ষিগত করেছে। এখন পেশিশক্তি নিয়ে আমাকে হাকাবকা দিচ্ছে। জায়গা থেকে সরে যাওয়ার জন্য। তারা জবর দখল করে রেখেছে আমার দলিলের জায়গা। এখন তারা দিচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ।