August 9, 2026, 7:50 am

২০ সেপ্টেম্বর-১৯ তারিখের পর থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের কার্যকারিতা নেই-কেন্দ্রীয় সংসদ

২০ সেপ্টেম্বর-১৯ তারিখের পর থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের কার্যকারিতা নেই-কেন্দ্রীয় সংসদ

প্রসঙ্গত: চকরিয়া উপজেলা ছাত্রলীগের সম্পাদক পদবী নিয়ে অপপ্রচারের নেপথ্য

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার

সম্প্রতি সময়ে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সম্পাদক পদবী নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রেসবিজ্ঞপ্তির ব্যানারে একটি বার্তা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোর্টালে ভিন্ন আঙ্গিকে সংবাদ প্রকাশিত হয়েছে। উল্লেখিত উদ্ভট সংবাদকে কেন্দ্র করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ ৩১ অক্টোবর-২০২০ তারিখে লিখিতভাবে তাদের মতামত প্রকাশ করেছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টার্চায্য সাক্ষরিত ওই মতামতে বলা হয়েছে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ছিল কক্সবাজার জেলা ছাত্রলীগের সম্মেলনের দিনক্ষন। পক্ষান্তরে কেন্দ্রীয় সংসদের নির্দেশনা থাকায় উল্লেখিত তারিখ থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগ কর্তৃক যেসব ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, বা তাঁর আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি। কাজেই উল্লেখিত তারিখ থেকে তাদের স্বাক্ষরিত কোন কমিটি অনুমোদন দেয়া এবং সাংগঠনিক কার্যক্রমের কোন কার্যকারিতা নেই। এব্যাপারে কোন ধরণের বিভ্রান্তি না হতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সকল শাখার নেতাকর্মীকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টার্চায্য।

অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সংসদের নির্দেশনা লঙ্ঘনের মাধ্যমে সম্প্রতিসময়ে চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটির জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন নির্দেশনা সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। কিন্তু উক্ত প্রেস বিজ্ঞপ্তির সত্যতা ও এখতিয়ার নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। উক্ত প্রেস বিজ্ঞপ্তির উল্লেখিত তারিখ দেয়া আছে ২৯/১০/২০২০ ইংরেজি। কিন্তু সভাপতি /সাধারণ সম্পাদকের সাক্ষরের তারিখ দেয়া আছে বিগত ০৫/০৮/২০২০ ইংরেজি। প্রায় ২ মাস ২৪ দিনের পেছনের তারিখ দিয়ে কিভাবে জেলা ছাত্রলীগ নতুন নির্দেশনা দিল? যা স্বাভাবিকভাবেই সন্দেহজনক বলে প্রতীয়মান হচ্ছে নেতাকর্মীদের মধ্যে।

ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম রাহিতের উপর সন্ত্রাসী হামলা কারণে বিগত ০৯/০৫/২০১৯ ইংরেজি তারিখে কেন্দ্রীয় ছাত্রলীগ যে প্রেসবিজ্ঞপ্তি দেন তাতে সুস্পষ্টভাবে তৎকালীন সা: সম্পাদক আরহান মাহমুদ রুবেলকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয় এবং অভিযুক্ত বাকিদের সাময়িক বহিষ্কারাদেশ দেয়া হয়। এরপর চকরিয়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় আকিত হোসেন সজীবকে।

তাহলে পদ থেকে অব্যাহতি প্রাপ্ত কাউকে কোন ক্ষমতা বলে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে পুনরায় উল্লেখিত পদে দায়িত্ব দেয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিপ্রচার করা হচ্ছে তা বর্তমান জেলা কমিটির এখতিয়ার বহির্ভূত কাজ বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক কমিটির নেতাকর্মীরা। যে প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগ সুস্পষ্টভাবে বর্তমান কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটিকে অন্যকোন কমিটি গঠন/পূর্ণাঙ্গ/স্থগিত /বিলুপ্ত না করার নির্দেশ দেয়া হয়েছিল তা প্রত্যাহার করেছে মর্মেও বর্তমান জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটি হতে কোন নির্দেশনা দেখাতে পারেনি।

এব্যাপারে কেন্দ্রীয় সংসদ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত চকরিয়া উপজেলা ছাত্রলীগের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিদ হোসেন সজিব বলেন, হঠাৎ করে অব্যাহতি প্রাপ্ত কাউকে বহাল রাখার নির্দেশনা দিয়ে এই ধরণের প্রেস বিজ্ঞপ্তি দেয়া ভুঁয়া ও ভিত্তিহীন। এর কোন আইনগত বৈধতা নেই। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক বর্তমান জেলা কমিটি চাইলেও এই রকম প্রেস বিজ্ঞপ্তি দিতে পারেন না। কারণ তাদের উপর একবছর আগে থেকে নিষেধাজ্ঞা আছে। যেহেতু কেন্দ্র থেকে এখনো কোন নতুন নির্দেশনা আসেনি তাই চকরিয়া উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আতিক হোসেন সজিব সবাইকে এই ধরণের ভুঁয়া ও এখতিয়ার বর্হিভূত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

তিনি আরও বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর থেকে সংগঠনকে শক্তিশালী করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।চকরিয়া উপজেলা ছাত্রলীগ সকল ইতিবাচক কাজের অংশীদার হয়েছে,চকরিয়া উপজেলা ছাত্রলীগকে একটি শ্রেষ্ঠ ইউনিট হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com