August 9, 2026, 7:45 am
মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানের লামায় জাতীয় পার্টির নতুন অফিস ও সাংগঠনিক জেলার ১ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর,২০২০ ইং–) সকালে লামার লাইনঝিরিস্থ নতুন অফিসে লামা সাংগঠনিক জেলা জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ, দোয়া, অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে লামা সাংগঠনিক জেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ সামাদের সভাপতিত্বে ও লামা উপজেলা জাতীয় সাধারণ সম্পাদক এ,টি,এম শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ সোলাইমান আলম শেঠ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি এরশাদুল হক সিদ্দিকীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।