August 9, 2026, 7:46 am

বসতভিটা দখলে নিতে চেষ্টা: লক্ষ্যারচর ইউনিয়ন আ’লীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

বসতভিটা দখলে নিতে চেষ্টা: লক্ষ্যারচর ইউনিয়ন আ’লীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, চকরিয়াঃ
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে দিনদুপুরে সাঙ্গপাঙ নিয়ে বসতভিটা জবর দখলের চেষ্টা ও পরিবারের লোকজনকে নির্যাতনে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম ও সাধারণ সম্পাদক আওরঙ্গজেব বুলেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এ ঘটনায় গত ২৩ অক্টোবর (শুক্রবার) দখলকারীদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করেন, কাকারা ইউনিয়নের মৃত আবদুর রশিদের পুত্র মো. ছলিম উল্লাহ। চকরিয়া থানা মামলা নং-৩৯/৪৪২।

আসামীরা হল-লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব বুলেট (৪৫) একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুর রহিম (৩৩) মো. ফরিদুল আলম (৩২) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম (৪৬) ২নং ওয়ার্ডের মো. আরমান (৩০) ৭নং ওয়ার্ডের মো. কামাল (৩৫) মো. শাহাব উদ্দিন জান্টু (৩০) ৯নং ওয়ার্ডের জাফর আলম (৩৫) ১নং ওয়ার্ডের জালাল উদ্দিন (৩০) ৭নং ওয়ার্ডের মো. লিয়াকত (২৮) প্রমুখ।

বাদী মো. ছলিম উল্লাহ জানান, ‘‘গত ১৮ অক্টোবর সকাল ১১ টার দিকে লক্ষ্যারচর ইউনিয়নের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব বুলেট সভাপতি রেজাউল করিম সেলিম ও তাদের লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী দা, কিরিচ, লোহার রড ও অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার বসতভিটার সীমানার বাঁশের বেড়া ভাংচুর করে বিরাট ক্ষতি স্বাধন করে। তারা জবর দখলের উদ্দেশ্যে বসতভিটা ভাংচুর করার সময় আমার স্ত্রী এসে বাধা দিলে তারা আমার স্ত্রী ও বোন এবং শ্বাশুড় বাড়ির লোকজনকে বেদড়ক মারধর ও অমানবিক নির্যাতন করে। আওরঙ্গজেব বুলেট আমার স্ত্রীর গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন কেড়ে নিয়ে ফেলে। তারা আমাকেও প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। বসতবাড়ির মূল্যবান আসবাবপত্র-কাপড় চোপড় নিয়ে যায়। তারা আমাদের অমানষিক নির্যাতনকালে আমরা চিৎকার করলে প্রতিবেশী লোকজন এসে তাদের কবল থেকে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জখম হওয়া কয়েকজনের অবস্থা আশংকাজনক। তারা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে। পরে বিষয়টি জানিয়ে চকরিয়া থানায় এজাহার দায়ের করি।’’

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com