August 9, 2026, 7:51 am

ইভটিজিং ও ধর্ষনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন – মেয়র আলমগীর চৌধুরী

ইভটিজিং ও ধর্ষনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন – মেয়র আলমগীর চৌধুরী

এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ ইভটিজিং ও ধর্ষনের মতো ভয়ংকর কাজে সম্পৃক্ততার কুফল ও শাস্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ আত্মকর্মী হিসেবে গড়ে তোলার সুফল সম্পর্কে যুবকদের নিয়ে চকরিয়া যুব পরিষদ’র আয়োজনে চিরিংগা নিউ মার্কেটস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে ২৪ অক্টোবর শনিবার বিকেল ৪.৩০ ঘটিকায় পৌর যুব পরিষদ’র আহ্বায়ক সাকিবুর রহমান কলিমের সঞ্চালনায় চকরিয়া যুব পরিষদ সভাপতি তানজিনুল ইসলাম’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, ইভটিজিং ও ধর্ষন সমাজে এক ভয়ংকর ব্যাধী হিসেবে রূপ ধারণ করেছে। বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। ঠিক সেই সময়ে কিছু বিপদগ্রস্ত লোক ধর্ষনের মতো ভয়ংকর কাজে লিপ্ত হয়ে সমাজ ও দেশকে ধ্বংস করতে চায়। উন্নয়নের গতি থমকে দিতে চায়। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আইন সংশোধন করে ধর্ষনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করেছেন। সকল যুবকদের ইভটিজিং ও ধর্ষনের মতো ভয়ংকর কাজ থেকে বিরত থেকে চকরিয়া যুব পরিষদ’র সাথে সম্পৃক্ত হয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালিত প্রশিক্ষণসমূহ গ্রহণ করে নিজেকে একজন দক্ষ আত্মকর্মী হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই। এতে জীবন সুন্দর হবে।প্রত্যেকের জীবনমান সুন্দর হলে দেশ হয়ে উঠবে সমৃদ্ধশালী।
সহ-সভাপতি ফাহাদ বিন ফিরোজ সোহান বলেন, সমাজের বিভিন্ন অসাধু ও ব্যাধীমূলক কার্যক্রম থেকে বেরিয়ে এসে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। এখনই তার উপযুক্ত সময়।
সাধারণ সম্পাদক মো: আতাউল গণি পারভেজ বলেন, আমাদের যুবকদের আরো বেশী সচেতন হতে হবে। ধর্ষনের মতো সামাজিক ব্যাধী থেকে নিজেকে বিরত রাখতে হবে।
বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিল্কি বলেন, সমাজের বিভিন্ন অসাধু ও ব্যাধীমূলক কার্যক্রম থেকে বেরিয়ে এসে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। ক্রীড়া উন্নয়নে এগিয়ে আসতে হবে সবাইকে।
সভাপতির বক্তব্যে তানজিনুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলার যুব সমাজকে ধর্ষনসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম থেকে বিরত রেখে প্রশিক্ষণের মাধ্যমে  একজন দক্ষ আত্মকর্মী হিসেবে গড়ে তোলতে  যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে নিরলস কাজ করে যাচ্ছে চকরিয়া যুব পরিষদ।
এতে আরো বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মো, বারেক, বাজেট ও পরিকল্পনা সম্পাদক মেশাররফ হোসেন মুন্না।
এতে উপস্থিত ছিলেন নির্বাহি কমিটি সদস্য পাবেল আযম, রফিকুর রহমান ও পৌর কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com