August 9, 2026, 8:39 am
রিয়াজ উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ কৃষকলীগ শিলখালী ইউনিয়ন শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। জাহাঙ্গীর আলম (বি.কম)কে আহবায়ক, আনিসুর রহমান ও নাছির উদ্দিনকে যুগ্ন আহবায়ক করে ১৬ অক্টোবর উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কৃষকলীগ পেকুয়া উপজেলা শাখার আহবায়ক মেহের আলী, যুগ্ন আহবায়ক আমিরুল খোরশেদ চৌধুরী ও শহিদুল ইসলাম শাহেদ যৌথ স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এক প্রেস নোটে এ তথ্য জানা গেছে। এছাড়া খাজা মোহাম্মদ ওয়াজেদ, মাশেক উদ্দিন, আলী আকবর, জসিম উদ্দিন, মো.ফোরকান, মো.হোসাইন মনু, রফিকুল ইসলাম ও আবু ছিদ্দীককে কমিটিতে সদস্য করা হয়েছে।