August 9, 2026, 8:41 am

মনির চেয়ারম্যান স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল কাল

মনির চেয়ারম্যান স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল কাল

কুমিল্লা প্রতিনিধিঃ

কমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় মরহুম ময়নাল হোসেন মনির চেয়ারম্যান স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকাল ৩টায় উপজেলার দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় অংশগ্রহণ করবেন দুয়ারিয়া ক্লাব বনাম দক্ষিণ খাঁর ক্লাব।

১৩নং ধামতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মিঠুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com