August 9, 2026, 9:32 am

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি ::

দেশে চলমান নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনে
জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আনোয়ারা উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা ছাত্রদলের আয়োজনে আনোয়ারা সরকারি কলেজ ও বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে চাতরী চৌমুহনীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি টানেল সড়ক থেকে শুরু করে ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা প্রতিটি ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী আবদুল ওয়াহেদ সুমন ও সদস্য সচিব প্রার্থী মোহাম্মদ ঈসমাইলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফ, কলেজ ছাত্রদল নেতা বোরহান, জাহেদ, শফিউল, বটতলি কলেজ ছাত্রদল নেতা মোঃ তারেক, মোঃ ছোটন, মোঃ রাশেদুল বশর ছাড়াও উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com