August 9, 2026, 10:29 am

ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে চকরিয়া পৌরশহরে বিক্ষোভ ও মানববন্ধন

ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে চকরিয়া পৌরশহরে বিক্ষোভ ও মানববন্ধন

সিরাজুল ইসলাম আজাদ, উপকূলীয় প্রতিনিধি

ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে কক্সবাজারের চকরিয়া পৌরশহরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সারাদেশে একের পর এক নারীকে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন), স্বেচ্ছাসেবী সংস্থা স্বাধীনমঞ্চ ও নারী সংগঠন কর্মনীড়সহ বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করে।

বুধবার (৭ অক্টোবর) বিকাল তিনটায় চকরিয়া পৌরশহরের প্রধান সড়ক ও থানা রাস্তার মাথা এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সমাজে নারী ও শিশুদের এখন কোন নিরাপত্তা নেই। দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে এবং একের পর এক ধর্ষণের ঘটনায় নারী ও শিশুরা আতঙ্কিত। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ আরো দিনদিন বাড়বে। ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত না হওয়ার কারনে আজ বেগমগঞ্জে এক নারীর ওপর নারকীয় নির্যাতনের ঘটনা ঘটেছে। তাই এ ব্যাপারে কঠোর আইন ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা।

মানববন্ধন পরবর্তী বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় নেতা আবু মোহাম্মদ বশিরুল আলম, কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহানা বেগম, চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক জোবাইদুল হক,নারী নেত্রী শিউলী শর্মা ও শারমিন আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com