August 9, 2026, 8:43 am

এমপি শেখ হেলাল উদ্দিনের মাতার সুস্হতায় মোড়েলগঞ্জ পৌরসভায় প্রতিবদ্ধী দুস্হ্যদের মাঝে চাল বিতরণ

এমপি শেখ হেলাল উদ্দিনের মাতার সুস্হতায় মোড়েলগঞ্জ পৌরসভায় প্রতিবদ্ধী দুস্হ্যদের মাঝে চাল বিতরণ

এম  এইচ শান্তবাগেরহাট জেলা প্রতিনিধি     

 প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা বেগম রাজিয়া নাসের সুস্থ্য হওয়ায় শুকরিয়া জ্ঞাপন করে মোড়েলগঞ্জ পৌরসভায় প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার তার নিজ উদ্যোগে পৌরসভা কার্যলয়ে ১২শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করেন।
কাউন্সিলর আজিজুল রহমান মিলন, তপন পোদ্দার, ওয়ালিউর রহমান, মো. মহিদুল ইসলাম, কুরছিয়া বেগমসহ দলীয় বিভিন্ন নেতাকর্মী তার সাথে ছিলেন।

এ সময় পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার বলেন, দক্ষিণাঞ্চলের গনমানুষের নেতা জননেতা শেখ হেলাল উদ্দিন এমপির মা দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। তিনি আজ সুস্থ্য হয়ে নিজ বাড়িতে ফিরে যাওয়ায় মহান বাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন ও দীর্ঘায়ু কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com