August 9, 2026, 10:55 am

সৈকতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্য

সৈকতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্য

সিরাজুল ইসলাম আজাদ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের (৩য় কলোনী) মাহমুদুল হোসাইনের ছেলে।

শুক্রবার বেলা আড়াইটার দিকে সিগাল হোটেলের কাছে সমুদ্র সৈকতে ঘটনাটি ঘটে।

টুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিগাল হোটেল কাছে সাগরে ভাটার সময়ে গোসলে নামে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেখানে থেকে ভাটার টানে হারিয়ে যায় ফাতীন ইতমাম মাহমুদ। পরে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ইউডি মামলা রজ্জুর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com