August 9, 2026, 12:04 pm
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় সড়কটির জবর দখল ঠেকাতে রাতে গেল পুলিশ। একটি ভূমিদস্যু চক্র পারিবারিক চলাচল একমাত্র অবলম্বন সড়কটি জবর দখল কুমানসে লিপ্ত হয়। ভাড়াটে সন্ত্রাসীসহ ওই চক্র দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে সড়কটি আটকিয়ে দিচ্ছিলেন। এ সময় পরিস্থিতি আঁচ করতে পেরে ঘুম থেকে জেগে উঠেন। তারা পুলিশের জাতীয় সেবা পোর্টাল ত্রিপল নাইনে ফোন দেন। পুলিশের জাতীয় সেবা থেকে পেকুয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এ সময় পেকুয়া থানা পুলিশ দ্রæত ওই স্থানে গিয়ে গভীর রাতে সড়ক দখল তৎপরতা ঠেকিয়ে দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর রাত ৩ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে একটি গ্রামীণ সড়ক জবর দখল ঠেকাতে গ্রামবাসীরা লিখিত অভিযোগ দিয়েছেন। পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর ওই অভিযোগ পৌছান। স্থানীয় সুত্র জানায়, বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী গ্রামে স্থানীয়দের যাতায়াতের জন্য একটি সড়ক রয়েছে। সড়কটি পারিবারিক যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম। প্রায় ২০ টি পরিবারের চলাচল ও যাতায়াতের জন্য এ সড়কটি একমাত্র অবলম্বন। সুত্র জানায়, একই এলাকার জাকের হোছাইন, আবু তাহের, আবু ছালেক, মো: মোজাম্মেল, রাশেদুল ইসলামসহ একটি চক্র সড়কটি আটকিয়ে দেয়ার কুমানসে লিপ্ত। এর জের ধরে ওই চক্র ওই দিন রাতে সড়কটি টিনের ঘিরা দিয়ে আটকিয়ে দেয়। একই এলাকার জয়নাল আবেদীনের পুত্র আবুল কাশেম এলাকাবাসীর পক্ষে সড়কটি উম্মুক্ত রাখতে ইউএনও এর নিকট লিখিত অভিযোগ দেন।