August 9, 2026, 7:38 am

পেকুয়ায় সড়ক পরিবহন শ্রমিকলীগের শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন

পেকুয়ায় সড়ক পরিবহন শ্রমিকলীগের শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ পালন করল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে বাংলাদেশ সড়ক শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার পক্ষ থেকে আনুষ্টানিক কর্মসূচী ঘোষনা করে। আ’লীগ সভানেত্রী ও সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ উত্তরোত্তর সমৃদ্ধির জন্য শুভ কামনা করা হয়েছে। সড়ক পরিবহন শ্রমিকলীগ পেকুয়ার সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সমাবেশ অনুষ্টিত হয়। পেকুয়ার কলেজ গেইট চৌমুহনী তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কার্যালয়ে অনুষ্টিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের পেকুয়ার সহসভাপতি ও মগনামা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাংবাদিক মুহাম্মদ হাসেম, উপদেষ্টা উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, সংগঠনের কার্যকরী সভাপতি আবদুল্লাহ শিব্বির, উপদেষ্টা মোহাম্মদ হোছন, সহসভাপতি মাহমুদুল করিম, যুগ্ম সম্পাদক আবদুল জলিল, টইটংয়ের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক রেজাউল করিম, বারবাকিয়ার সভাপতি জোবায়ের, রাজাখালীর সভাপতি আবু তাহের, মগনামার সভাপতি জাফর আলম, শ্রমিকলীগ নেতা মনির হাসান, আবুল কাসেম, নুরুল হুদা, মোক্তার আহমদ, সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাংবাদিক শাহজামাল প্রমুখ। এ সময় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com