August 9, 2026, 7:34 am
সিরাজুল ইসলাম আজাদ, কক্সবাজার উপকূলীয় প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম, ফরিদ আহমদ আর নেই।ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।শুক্রবার দিবাগত রাত ১টার সময় নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম, ফরিদ আহমদ খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশকাটা- শিয়াপাড়া গ্রামের মৃত মাষ্টার ইউছুপ আলীর পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুক্তিযোদ্ধা’র ছোট ভাই জাফর আহমদ জানিয়েছেন, আমার বড় ভাই মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম ফরিদ আহমদ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
এমতাবস্থায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তিনি নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চির বিদায় নিলেন।
২৬ সেপ্টেম্বর (শনিবার) জুহরের নামাজের পর ফুলছড়ি দাখিল মাদ্রাসার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।