August 9, 2026, 9:33 am
ফরহাদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি::
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্ট,যুুুুবসেনা ও ছাত্রসেনা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা চাতরী চৌমুহনী বাজারের মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবদূর রহিমের সভাপতিত্বে, বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মুফতি কাজী শাকের আহম্মেদ চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,বাংলাদেশ ইসলামী যুবসেনার মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা মনির আহম্মেদ আনোয়ারী,চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ছাত্রসেনার সহ-সভাপতি মোহাম্মদ জাহেদুল হক,আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদ ইসলামী ছাত্রসেনার সভাপতি শায়ের আলী জিন্নাহ প্রমুখ