August 9, 2026, 11:42 am
ফরহাদুল ইসলাম,
চট্টগ্রামের পিএবি সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।এদের মধ্যে ২জন অবস্হা গুরুতর। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আনোয়ারা উপজেলার বারখাইন ঝিওরি চেয়ারম্যান ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।এতে আকতার হোসেন (১৮),মোঃজিলানী (৪০),আফজাল হোসেন(১৮),মুজিবুর রহমান (৪০),আনোয়ারুল আজিম(২৮),সখিনা খাতুন (৬৫) আহত হয়।এদের মধ্যে মোটরসাইকেল চালকের অবস্হা গুরুতর। আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে।এদের মধ্যে দুইজনের অবস্হা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকিরা চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে আনোয়ারা থানা পুলিশ জানান, দূর্ঘটনা পতিত হওয়া অটোরিকশা ও মোটর সাইকেল থানায় আনা হয়েছে।এই ব্যাপারে পরবর্তি ব্যবস্হা গ্রহণ করা হবে।