August 9, 2026, 11:42 am

পঞ্চগড়ে আমার মা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালন

পঞ্চগড়ে আমার মা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালন

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষ্যে  আমার মা ফাউন্ডেশন  পঞ্চগড় জেলা শাখার উদ্দোগে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে । 
শুক্রবার(১৮ সেপ্টেম্বর)  বিকালে পঞ্চগড়  বীরমুক্তিযোদ্ধা সিরাজুল   ইসলাম রেলওয়ে  স্টেশনের  বিভিন্ন জায়গায়  ঔষধি গাছ সহ ৬ প্রজাতির গাছের চারা রোপন করেছে আমার মা ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ ।
বৃক্ষরোপনের  সময় উপস্থিত ছিলেন, আমার মা ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখার  কো-অর্ডিনেটর   মোঃ সোহেল রানা, সহ-কো-অর্ডিনেটর মোঃ জাহিদ হাসান রাসেল, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক শাহানাজ রহমতুল্লা, প্রচার সম্পাদক আরিফা জাহান মৌসুমি সহ  আরও উপস্থিত ছিলেন রেলওয়ে স্টেশনের  কর্মকর্তা কর্মচারী বৃন্দ।  আমার মা ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখার  কো-অর্ডিনেটর  মোঃ সোহেল রানা  বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ও কেন্দ্রীয় আমার মা ফাউন্ডেশনের   নির্দেশনা বাস্তবায়নে আজকের  এই  বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে ।তিনি আরো বলেন জেলা,শহর ও ইউনিয়ন পর্যায়ে আমাদের  এ ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com