August 9, 2026, 11:42 am
রাশেদুল ইসলাম আপেল, নীলফামারীঃ
হেফাজতে ইসলামের সম্মানিত আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী আজ শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
শোক বিবৃতিতে আলেমদের অনন্য প্রতিষ্ঠান “বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ” এর কেন্দ্রীয় সভাপতি মুফতি আবুবকর সিদ্দীক আদদাঈ বলেন,
“নিঃসন্দেহে বার্ধক্যজনিত অবস্থায়ও ইসলামী শিক্ষার বিস্তার, ইসলাম প্রচার, প্রসার এবং হেফাজতে তাঁর অবদান অনস্বীকার্য। শত দলে বিভক্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করে নবী (সঃ) বিদ্বেষী নাস্তিকদের দমনে তাঁর অনঢ় নেতৃত্ব ছিলো আল্লাহর এক বিশেষ দান। সর্বশেষ গতকাল স্বেচ্ছায় মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিমের পদ থেকে অভ্যাহতি এবং সমালোচিত নিজ সন্তান মাদরাসার শিক্ষা সচিব আনাস মাদানীকে বহিষ্কারের বিষয়টি তাকে অধিক মহিমান্বিত করবে এবং মহান মানুষদের কাতারে সামিল করবে ইনশাআল্লাহ”
এসময় তিনি বয়োবৃদ্ধ দেশ বরেণ্য আলেমে দ্বীনের বিদায়ে গভীর শোক প্রকাশ করেন এবং আল্লাহ তা’য়ালা যেন মরহুমকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন ও তাঁর সকল খেদমত সমূহ কবুল করেন সেজন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।