August 9, 2026, 11:06 am

কক্সবাজারের নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান

কক্সবাজারের নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলী করা হয়েছে। জেলার নতুন এসপি হিসেবে যোগদান করবেন ঝিনাইদহ জেলার এসপি হাসানুজ্জামান। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন পুলিশ দ্রুত সময়ে কক্সবাজার নতুন কর্মস্থলে যোগদান করবেন।

বুধবার (১৬সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাশের স্বাক্ষরিত এক আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উক্ত আদেশে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

একই আদেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপি সদরদফতরে ডিসি হিসেবে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com