August 9, 2026, 9:58 am

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সুমন চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।

যশোর কেন্দ্রীয় কারাগারে তহিদুল ইসলাম নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তহিদুল ইসলাম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেরাপাটনা গ্রামের মৃত ফরহাদ সরদারের ছেলে।

যশোর কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, তহিদুল ইসলামকে খুলনার দায়রা জজ আদালত ২০১৭ সালের ২১ মে মাদক মামলায় ৩০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন। তার মামলা নম্বর ৩৪৯/১৬। খুলনা জেলখানা থেকে তাকে যশোর কের্ন্দ্রীয় কারাগারে পাঠানো হয় ২০১৮ সালের ২৯ জানুয়ারি। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে এ্যাজমা, শ্বাসকষ্ঠ, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। চলতি বছরের ১৯ এপ্রিল তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে ২১ জুলাই চিকিৎসা শেষে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর পর বৃহস্পতিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের উপস্থিতিতে তহিদুল ইসলামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com