August 9, 2026, 12:09 pm

বদলি হলেন কক্সবাজারের এসপি মাসুদ

বদলি হলেন কক্সবাজারের এসপি মাসুদ

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের এসপিসহ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

এতে খুলনা মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবিরকে পুলিশ কমিশনার গাজীপুর মহানগর পুলিশে, উপ-পুলিশ মহাপরিদর্শক বিশেষ শাখার (এসবি) মাসুদুর রহমান ভূঁইয়াকে পুলিশ কমিশনার খুলনা মহানগর পুলিশে, উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুনতাসিরুল ইসলামকে পুলিশ সুপার ঝিনাইদহ জেলায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানকে পুলিশ সুপার কক্সবাজার জেলায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে পুলিশ সুপার হিসেবে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com