August 9, 2026, 11:44 am

পেকুয়ার মগনামায় ৭৪২জন জেলেদের মাঝে চাল বিলি

পেকুয়ার মগনামায় ৭৪২জন জেলেদের মাঝে চাল বিলি

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মগনামা ইউনিয়নে ৭৪২জন জেলে পরিবারকে চাল বিলি করা হয়েছে। মানবিক সহায়তার আওতায় সরকার হতদরিদ্র জেলেকে সরকারী খাদ্য শস্য সরবরাহ দিয়েছেন। প্রত্যেক জেলেকে ৩০ কেজি (১ বস্তা) হারে ওই ইউনিয়নে ৭৪২জনকে ২২.২৬০ মে.টন মানবিক সহায়তা হিসেবে বিশেষ ভিজিএফ খাদ্য সহায়তার আওতায় এসব চাল বিলি করা হয়েছে। মঙ্গলবার (১৫সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভিজিএফ চাল বিলির কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরন করে এসব চাল বিলির উদ্যেগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার পেকুয়ার সমবায় কর্মকর্তা কামাল পাশা, ইউপি সচিব অনিল কান্তি দেব, ইউপি সদস্য আজিজুল হক, খোরশেদ আলম, নুর মুহাম্মদ বদ, শাহেদুল ইসলাম, জসিম উদ্দিন, জাঈদুল হক, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি নেজামুল ইসলাম মুজাহিদ প্রমুখ। ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম জানিয়েছেন, আমার মগনামা ইউনিয়নের জন্য ২২.২৬০মে.টন চাল বরাদ্ধ দিয়েছেন। সরকার দ্বিতীয় ধাপে প্রান্তিক জেলেদের জন্য এসব চাল বরাদ্ধ দিয়েছেন। এদিন মানবিক সহায়তার আওতায় বিশেষ ভিজিএফ এর চাল বিতরন করছি। আমার ইউনিয়নে ৭৪২জন জেলেকে এ চাল দেয়া হচ্ছে। প্রত্যেক জেলেকে ৩০কেজি (১বস্তা) চাল দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com