August 9, 2026, 11:06 am

টেকনাফে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ হাজার টাকা জরিমানা

টেকনাফে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম-টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ পৌর শহরের বাস ষ্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান চালিয়ে খাবারের হোটেল, মুদির দোকান,ও ফামের্সীতে অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)আনুমানিক দুপুর ০১ টার সময় অভিযান পরিচালনা করেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার এস আই নাজিম উদ্দীন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিতিতে টেকনাফ কে, কে পাড়া একটি হোটেলে খাবার অপরিচ্ছন্ন থাকায় ও মুদির দোকানে,বিভিন্ন পণ্যের মেয়াদ না থাকায় এবং ফার্মেসিতে চাকরিকরা কর্মীদের শিক্ষাগত যোগ্যতা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ক্রয়-বিক্রয় করার কারণে ভোক্তা অধিকার আইনে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, টেকনাফে অনেক দোকান মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রয় এবং অস্বাস্থ্যকর খাবার তৈরি করার কারণে এই অভিযান পরিচালনা করা হয়, তিনি আরো বলেন ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

হোটেল,রেস্টুরেন্ট,মুদির দোকান ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com