August 9, 2026, 9:57 am

টঙ্গীর এস এস স্টিল কারখানার দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

টঙ্গীর এস এস স্টিল কারখানার দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে এস এস স্টিল কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় দগ্ধ পাঁচ শ্রমিকের মাঝে সোমবার আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রিপন চন্দ্র মোহন্ত (৩০)। তিনি প্রায় ৫০ শতাংশ পোড়া নিয়ে মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হলো।

রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্য হয়। আইসিইউতে থাকা বাকি দুজন মোজাম্মেল হক (২২), নিলয় চন্দ্র বর্মণের (২৪) অবস্থাও আশঙ্কাজনক। এর আগে শনিবার সকালে দুলাল শেখ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে টঙ্গীর মিলগেট এলাকার এস এস স্টিল লিমিটেড কারখানায় উত্তপ্ত তরল লোহা গলানোর সময় স্ফুলিঙ্গ ছিটকে দুলাল, রিপন, মোজাম্মেল, নিলয় ও আজহারুল নামে পাঁচ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং পরে গুরুতর দগ্ধ চার শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অল্প আহত অপর শ্রমিককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com